Web Analytics

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নিরাপত্তা শঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুরে জিডিটি রেকর্ড করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বাঁশমুলি এলাকায় তার ওপর হামলার চেষ্টা চালানো হয়।

জিডিতে আল আমিন উল্লেখ করেন, অজ্ঞাত এক ব্যক্তি তাকে ফোনে প্রাণনাশের হুমকি ও গালাগালি করেছেন। এছাড়া তার দলের নেতা-কর্মীরাও বিভিন্ন নম্বর থেকে হুমকি পাচ্ছেন। এসব ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন বলে জানান আল আমিন।

এদিকে, র‌্যাব ও পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় আল আমিনের ওপর হামলার চেষ্টায় জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

16 Jan 26 1NOJOR.COM

হুমকি ও হামলার চেষ্টার পর জিডি করলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপি প্রার্থী

নিউজ সোর্স

নিরাপত্তা শঙ্কায় এনসিপি প্রার্থীর জিডি | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ২০: ২২
উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নিরাপত্তা শঙ্কায় থানায়

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।