Web Analytics

চীন সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে গিয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না নর্দান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা রওনা হন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাঈল জবিউল্লাহ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বলে জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রথমে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফরটি হওয়ার কথা ছিল। তবে তিনি বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকায় যেতে পারেননি। শায়রুল জানান, আগামী ১৯ এপ্রিল মির্জা ফখরুল চীন সফরে যোগ দেবেন। প্রতিনিধিদলে দলের সিনিয়র নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠকরা রয়েছেন।

এর আগে ১৩ এপ্রিল ঢাকায় চীনা দূতাবাস বিএনপি প্রতিনিধিদলের সম্মানে এক নৈশভোজের আয়োজন করে, যেখানে সফরসূচি সম্পর্কিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রতিনিধিদলটি আগামী ২৪ এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছে।

16 Apr 26 1NOJOR.COM

চীন সফরে বিএনপি প্রতিনিধিদল, ১৯ এপ্রিল যোগ দেবেন মির্জা ফখরুল

নিউজ সোর্স

চীনের পথে বিএনপির প্রতিনিধিদল | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১১: ২৭আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১১: ৫৬
চীন সরকারের আমন্ত্রণে দেশটি সফর করছে ক্ষমতাসীন বিএনপির একটি প্রতিনিধিদল। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না নর্দান

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।