শিক্ষা-গবেষণায় প্রাধান্য, নিরাপদ ক্যাম্পাস ও সন্ধ্যা আইন বিলোপে ‘প্রতিজ্ঞাবদ্ধ’ ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ইশতেহারে শিক্ষা ও গবেষণায় প্রাধান্য, নিরাপদ ক্যাম্পাস, পোশাকের স্বাধীনতা ও সন্ধ্যা আইন বিলোপে ‘প্রতিজ্ঞাবদ্ধ’ বলে জানিয়েছে আবিদ-হামিম-মায়েদ পরিষদ।