Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা বা বিঘ্ন সৃষ্টির কোনো মানসিকতা সরকারের নেই। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে স্থানীয় আলেম-ওলামাদের বাধা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনো কনসার্ট বাতিল হওয়া মানেই সরকার সহযোগিতা করেনি বা আপত্তি জানিয়েছে—এমনটি নয়। নিরাপত্তাসহ বিভিন্ন কারণে অনুষ্ঠান বাতিল হতে পারে বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, সব সময় কারও আপত্তির কারণে অনুষ্ঠান বাতিল হয় না; কোনো নির্দিষ্ট স্থানে নিরাপত্তাঝুঁকির আশঙ্কা থাকলে সিদ্ধান্ত আলাদাভাবে নেওয়া হতে পারে। তিনি বলেন, দেশে বর্তমানে অনেক কনসার্ট ও বড় আয়োজন হচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো সাংস্কৃতিক বিষয়ে বাধা বা বিঘ্ন সৃষ্টি করার চিন্তা নেই এবং সরকার এ ধরনের চিন্তা সমর্থন করে না।

25 Aug 26 1NOJOR.COM

মন্ত্রী বললেন, নিরাপত্তাসহ বিভিন্ন কারণে কনসার্ট বাতিল হতে পারে

নিউজ সোর্স

সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধে সরকারের কোনো মানসিকতা নেই: তথ্যমন্ত্রী

সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা বিঘ্ন সৃষ্টির মানসিকতা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।
তিনি বলেছেন, কোনো কনসার্ট বাতিল হওয়ার পেছনে নিরাপত্তাসহ বিভিন্ন কারণ থাকতে পারে, একে সরকারের অসহযোগিতা বা আপত্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।