Web Analytics

সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান পদত্যাগের এক মাস পর আগামী বুধবার নিজ নির্বাচনি এলাকা রাঙামাটিতে ফিরছেন। তার ব্যক্তিগত সহকারী মো. আল আমিন জানান, দীপেন দেওয়ান রাঙামাটিতে এসে জেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পরে সরকারি-বেসরকারি ও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

গত ১ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার তিন মাসের মাথায় তিনি পদত্যাগ করেন। পদত্যাগের পর থেকে তিনি ঢাকায় নিজ বাসভবনে অবস্থান করছিলেন এবং এ সময় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশ নেন।

দলীয় সূত্র জানায়, দীপেন দেওয়ানের আগমন উপলক্ষে তার অনুসারীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। প্রিয় নেতাকে বরণ করতে কাউখালী উপজেলার ঘাগড়া থেকে মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

01 Jul 26 1NOJOR.COM

পদত্যাগের এক মাস পর রাঙামাটিতে ফিরছেন সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান

নিউজ সোর্স

পদত্যাগের এক মাস পর নিজ এলাকায় ফিরছেন সাবেক পার্বত্যমন্ত্রী | আমার দেশ

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১৩: ২০আপডেট : ০১ জুলাই ২০২৬, ১৪: ১২
পদত্যাগের এক মাস পর নিজ নির্বাচনি এলাকা রাঙ্গামাটিতে ফিরছেন সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। বুধবার রাঙ্গামাটিতে আসবেন তিনি।
তার ব্যক্ত

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।