Web Analytics

শিক্ষকদের দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বাড়াতে বিএড ও এমএডসহ আধুনিক প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। শনিবার, ৫ সেপ্টেম্বর রাজধানীর খিলখেতে ঢাকা স্টক এক্সচেঞ্জের মিলনায়তনে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিএড ও এমএড শিক্ষার গুরুত্ববিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, প্রচলিত পদ্ধতি ও সিলেবাসে কাঙ্ক্ষিত শিক্ষা নিশ্চিত হবে না; শিক্ষার্থী ও শিক্ষকদের নতুন জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতার সঙ্গে যুক্ত করতে হবে। বিএড ও এমএডের কারিকুলামকে আধুনিক, সময়োপযোগী ও কর্মমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৫০টি বিষয়ের প্রায় ৪ হাজার কোর্সের মধ্যে গত দুই বছরে প্রায় ৪০০টি কোর্সের সিলেবাস সংস্কার করা হয়েছে এবং আরও সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।

ভাইস-চ্যান্সেলর জানান, বিএড সিলেবাস একদফা সংস্কার করে অনলাইনে আপলোড করা হয়েছে এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’সহ বিভিন্ন বিষয় বিবেচনায় আরও উন্নয়নের কাজ চলছে। আগামী মাস থেকে প্রফেশনাল কলেজের শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআইবিটির অধ্যক্ষ অধ্যাপক মো. মামুনুর রশিদ।

06 Sep 26 1NOJOR.COM

শিক্ষকদের দক্ষতা উন্নয়নে বিএড-এমএডসহ আধুনিক প্রশিক্ষণের আহ্বান

নিউজ সোর্স

শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

শিক্ষকদের দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বাড়াতে বিএড ও এমএডসহ আধুনিক প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
তিনি বলেন, শুধু প্রচলিত পদ্ধতিতে পড়াশোনা করালেই হবে না; সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।