Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করে বলেছে, শত্রুর যেকোনো হুমকি, আগ্রাসন বা ভুল হিসাব-নিকাশের তাৎক্ষণিক, চূড়ান্ত ও বেদনাদায়ক জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, শত্রুরা ইরানের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করা, জাতির মনোবল ভেঙে দেওয়া, রাজনৈতিক ব্যবস্থা ক্ষুণ্ণ করা এবং দেশকে বিভক্ত করার উদ্দেশ্যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরাইল জোট ইরানের মর্যাদা, স্বাধীনতা ও অগ্রগতির পথে বাধা দিতে সামরিক, গোয়েন্দা, গণমাধ্যম, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল প্রয়োগ করেছিল, কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। চাপিয়ে দেওয়া যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান এখন আগের চেয়ে আরও শক্তিশালী ও প্রস্তুত বলে জানায় আইআরজিসি।

সংস্থাটি জোর দিয়ে জানায়, ইসলামী প্রজাতন্ত্র প্রতিপক্ষের গতিবিধি সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং যেকোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জবাব দিতে প্রস্তুত।

12 Jun 26 1NOJOR.COM

শত্রুর যেকোনো আগ্রাসনে তাৎক্ষণিক জবাবের প্রস্তুতি জানাল আইআরজিসি

নিউজ সোর্স

শত্রুর আগ্রাসনের চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১৪: ১১
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করে বলেছে, শত্রুর যেকোনো হুমকি, আগ্রাসন বা ভুল হিসাব-নিকাশের তাৎক্ষণিক, চূড়ান্ত, বেদনাদায়ক ও অনুশোচনামূলক জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।