সার সংকটে আগাম শিম চাষে লোকসানের শঙ্কা
বৈরী আবহাওয়া ও সার সংকটে লোকসানের শঙ্কায় রয়েছেন পাবনার আটঘরিয়ার আগাম শিম চাষিরা। জানা গেছে, পাবনার আটঘরিয়ায় আগাম শিম চাষে সবুজে ছেয়ে গেছে মাঠ। গাছে গাছে দুলছে শিমের ফুল আর কচি শিম। আগাম জাতের শিম চাষে ব্যস্ত সময় পার করছেন পাবনার আটঘরিয়ার কৃষকরা।