Web Analytics

জাল লাইসেন্স ব্যবহার করে ১৭ বছর ধরে ফ্লাইট পরিচালনার অভিযোগে কানাডার এক সাবেক পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। কানাডা পুলিশ জানিয়েছে, ৫৯ বছর বয়সি জিওফ্রে ওয়াল ২০০৯ থেকে ২০২৫ সালের মধ্যে ৯ শতাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছেন। এয়ার কানাডা জানায়, গত বছর জাল কাগজপত্র ধরা পড়ার পরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং বিষয়টি স্বেচ্ছায় ট্রান্সপোর্ট কানাডাকে জানানো হয়।

পুলিশের প্রমাণ অনুযায়ী, ওয়াল অবসরের আগ পর্যন্ত এয়ার কানাডা ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে ভুয়া যোগ্যতার সনদ দিয়ে প্রতারণা করেছেন। পিল রিজিওনাল পুলিশের ডেপুটি চিফ নিক মিলিনোভিচ জানান, ওয়াল ১৯৯৮ সালে কর্মজীবন শুরু করেন এবং তার বৈধ বাণিজ্যিক পাইলট লাইসেন্স থাকলেও ক্যাপ্টেন হিসেবে প্রয়োজনীয় উচ্চস্তরের লাইসেন্স ছিল না। নিয়মিত পর্যালোচনার সময় তার নথিতে অসঙ্গতি ধরা পড়ে।

গত ১ জুন তার বিরুদ্ধে জালিয়াতি, নথি জাল করা এবং ভুয়া ট্রেডমার্ক রাখাসহ সাতটি ধারায় অভিযোগ আনা হয়েছে। ট্রান্সপোর্ট কানাডা ঘটনাটি তদন্ত করছে।

10 Jun 26 1NOJOR.COM

জাল লাইসেন্সে ১৭ বছর ফ্লাইট পরিচালনার অভিযোগে কানাডার পাইলট গ্রেপ্তার

নিউজ সোর্স

লাইসেন্স জালিয়াতি করে ১৭ বছর ধরে ফ্লাইট পরিচালনা পাইলটের | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৩: ১০আপডেট : ১০ জুন ২০২৬, ১৩: ২৫
লাইসেন্স জালিয়াতি করে ১৭ বছর ধরে ফ্লাইট পরিচালনা করার অভিযোগে কানাডার বিমান সংস্থার এক সাবেক পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। কানাডা পুলিশ জানিয়েছে, ৫৯ বছর বয়সি পাইলট জিওফ্রে ওয়াল

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।