Web Analytics

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যান্সার শরীরের আরও অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসির ‘নিউজনাইট’ অনুষ্ঠলে শুক্রবার রাতে প্রকাশিত এক সাক্ষাৎকারে হান্টার এ তথ্য দেন। তিনি বলেন, ক্যান্সার বাইডেনের হাড় এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে।

২০২৫ সালের মে মাসে, প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার চার মাস পর, বাইডেনের আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়। তখন তাঁর হাড়েও ক্যান্সার ছড়িয়ে পড়েছিল। এরপর তিনি রেডিয়েশন থেরাপি ও হরমোন থেরাপিসহ চিকিৎসা শুরু করেন। গত মাসে আসন্ন স্মৃতিকথা প্রকাশের ঘোষণা দেওয়ার সময় বাইডেন বলেছিলেন, তাঁর চিকিৎসা খুব ভালোভাবে চলছে।

হান্টার বাইডেন বলেন, রোগটি খুব যন্ত্রণাদায়ক এবং নানা দিক থেকে তাঁর বাবাকে দুর্বল করে দিচ্ছে। তবে তিনি এখনো বাইরে যাচ্ছেন, নিজের কাজ করছেন এবং দেশের প্রতি তাঁর ভালোবাসা ও বিশ্বাস অটুট রয়েছে বলে জানান হান্টার। বাবার স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুতও হন এবং এ পরিস্থিতিকে অত্যন্ত কঠিন ও কষ্টদায়ক বলে বর্ণনা করেন।

09 Aug 26 1NOJOR.COM

হান্টার বাইডেনের দাবি, চিকিৎসা চললেও জো বাইডেনের ক্যান্সার আরও ছড়িয়েছে

নিউজ সোর্স

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১১: ৪২আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১১: ৫৭
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। খবর বার

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।