Web Analytics

বাংলাদেশের সুনীল অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে এর সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন অংশীজন ও বিশেষজ্ঞরা। মঙ্গলবার রাজধানীর উত্তরায় সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির দোয়েল সেমিনার হলে ‘ব্লু ইকোনোমি থিংক ট্যাংক’ আয়োজিত ‘বাংলাদেশের সুনীল অর্থনীতি ব্যবস্থাপনায় জাতীয় অংশীজনদের পরামর্শসভা’ শীর্ষক নীতি-আলোচনায় তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, সমুদ্র বাংলাদেশের জন্য বিপুল সম্ভাবনার উৎস এবং এর টেকসই ব্যবস্থাপনার জন্য জাতীয় রূপরেখা, আইনি কাঠামো ও কার্যকর নীতিমালা প্রণয়ন জরুরি। তারা আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার, অংশীজনদের সহযোগিতা বৃদ্ধি এবং প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা ও গবেষকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।

সভায় আরও বলা হয়, সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে সুনীল অর্থনীতিকে জাতীয় আয়ের প্রধান উৎসে পরিণত করা সম্ভব। অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতায় ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস–ড্রাইভিং চেঞ্জ: অ্যালামনাই গ্রান্টস ফর ইনোভেশন’ কর্মসূচির আওতায় এই পরামর্শসভার আয়োজন করা হয়।

15 Jul 26 1NOJOR.COM

বাংলাদেশের সুনীল অর্থনীতিকে অগ্রাধিকার দিতে সমন্বিত জাতীয় পদক্ষেপের আহ্বান

নিউজ সোর্স

সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার তাগিদ | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৯: ৩৬
বাংলাদেশের সুনীল অর্থনীতি (ব্লু ইকোনোমি)কে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন অংশীজন ও বিশেষজ্ঞরা। তারা বলেছেন, সমুদ্রসম্পদের টেকসই ব্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।