Web Analytics

খাগড়াছড়ির পানছড়িতে জনসংহতি সমিতি (জেএসএস-মূল) দলের দুই সশস্ত্র সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ বিজিবির কাছে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন ট্রিগহাইট বিওপির কমান্ডারের কাছে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীরা হলেন রাঙ্গামাটির সাজেক এলাকার হৃদয় চাকমা (১৯) এবং খাগড়াছড়ির পানছড়ি উপজেলার আলিচান পাড়ার রিয়েল চাকমা (২১)।

তাদের কাছ থেকে একটি এম-ফোর-এ-ওয়ান রাইফেল, একটি শটগান, ২৫২ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, দুটি ইউনিফর্ম, দুটি পোচেস, দুটি স্লিং এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সকালে বিজিবির একটি দল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আত্মসমর্পণকারী দুজনকে অস্ত্র ও সরঞ্জামসহ পানছড়ি ব্যাটালিয়ন সদরে নিয়ে আসে।

বিজিবি সূত্র জানিয়েছে, পার্বত্য অঞ্চলে সশস্ত্র তৎপরতা নিয়ন্ত্রণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চলমান অভিযানের অংশ হিসেবে এই আত্মসমর্পণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আত্মসমর্পণকারী ও উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম নিয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

20 May 26 1NOJOR.COM

খাগড়াছড়িতে অস্ত্রসহ জেএসএসের দুই সদস্যের বিজিবির কাছে আত্মসমর্পণ

নিউজ সোর্স

বিজিবির কাছে সশস্ত্র জেএসএসের দুই সদস্যের আত্মসমর্পণ | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ মে ২০২৬, ১৪: ০২আপডেট : ২০ মে ২০২৬, ১৪: ৩০
খাগড়াছড়ির পানছড়িতে অস্ত্র ও গোলাবারুদসহ জনসংহতি সমিতি (জেএসএস) (মূল) দলের দুই সশস্ত্র সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে তারা স্বেচ্ছায় সীমান্তরক্ষী বাহ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।