Web Analytics

ভারত জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধটি প্রচলিত নিয়ম ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

জয়সওয়াল বলেন, ভ্রমণ নথিসহ কোনো নাগরিকের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার বিষয়টি প্রত্যর্পণ অনুরোধ থেকে সম্পূর্ণ পৃথক। আগামী ১৬ ডিসেম্বর হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হলে তিনি এটিকে হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয় বলে উল্লেখ করেন এবং ভারতের আর কিছু বলার নেই বলে জানান।

ব্রিফিংয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ও ওঠে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় ভারত উদ্বিগ্ন বলে জানান জয়সওয়াল। তিনি বাংলাদেশ সরকারকে এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

25 Nov 26 1NOJOR.COM

হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত

নিউজ সোর্স

হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধটি প্রচলিত নিয়ম বা প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। একই সঙ্গে ভ্রমণ নথিসহ কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি প্রত্যর্পণ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।