Web Analytics

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার যৌথভাবে ভিডিও কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকে অংশ নেবে এমন দেশগুলো যারা একটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক মিশনে অবদান রাখতে আগ্রহী। বৈঠকটি যৌথভাবে সভাপতিত্ব করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

বৈঠকে হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে কীভাবে নৌ চলাচলের স্বাধীনতা পুনঃস্থাপন করা যায়, তা নিয়ে আলোচনা হবে। গত কয়েক সপ্তাহ ধরে ফ্রান্স ও যুক্তরাজ্য একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে, যার লক্ষ্য তেলবাহী ট্যাংকার ও কন্টেইনার জাহাজগুলোকে নিরাপদে প্রণালী পারাপারে সহায়তা করা।

এই উদ্যোগের অংশ হিসেবে জাহাজগুলোকে এসকর্ট দেওয়ার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে, যাতে গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।

14 Apr 26 1NOJOR.COM

হরমুজ প্রণালির নিরাপত্তায় ফ্রান্স-যুক্তরাজ্যের যৌথ ভিডিও কনফারেন্সের উদ্যোগ

নিউজ সোর্স

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে ফ্রান্স-যুক্তরাজ্যের উদ্যোগে ভিডিও কনফারেন্স | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৮: ২৩আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৮: ৩২
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ উদ্যোগে ভিডিও কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য। খবর আলজাজিরা।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় জ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।