Web Analytics

পাকিস্তানের খাইবার পাখতুন খোয়ার বাজাউর জেলায় একটি সরকারি গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছেন, আহত ১৮ জন। নিহতদের মধ্যে রয়েছেন সহকারী কমিশনার, তহসিলদার, সাব-ইন্সপেক্টর ও কনস্টেবল। গাড়িটি সহকারী কমিশনার ফয়সাল ইসমাইলের ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মঘাতী হামলা হতে পারে। এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। জুন মাসে পাকিস্তানেই সবচেয়ে বেশি জঙ্গি সহিংসতা হয়েছে বলে জানায় থিঙ্কট্যাঙ্ক পিআইসিএসএস। ২০২৫ সালের প্রথমার্ধে দেশটিতে ৫০২টি হামলায় প্রাণ গেছে অন্তত ৭৩৭ জনের।

03 Jul 25 1NOJOR.COM

খাইবার পাখতুন খোয়ায় একটি সরকারি গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন।

নিউজ সোর্স

পাকিস্তানে গাড়িতে বোমা হামলা, সহকারী কমিশনারসহ নিহত ৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুন খোয়ায় একটি সরকারি গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।