Web Analytics

আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সদর দপ্তরের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার পরিদর্শন করছে। ৮ আগস্ট ২০২৬ শনিবার বেলা সোয়া ১১টার দিকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানসহ বিচারক ও প্রসিকিউশন দলের সদস্যরা সেখানে যান।

প্রসিকিউশন সূত্র জানিয়েছে, বিগত সরকারের মেয়াদে সংঘটিত বিভিন্ন অমানবিক ঘটনার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিদর্শন দলে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী রয়েছেন।

দলে আরও আছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন দলের সদস্যরা। আসামিপক্ষের আইনজীবীদেরও এই পরিদর্শনে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে।

08 Aug 26 1NOJOR.COM

মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্তে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার পরিদর্শন

নিউজ সোর্স

ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকেরা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১১: ৫৮আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৩: ২৩
আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের অংশ হিসেবে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।