Web Analytics

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর শেরেবাংলগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। বুধবার দুপুর ১২টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আয়োজনটি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

জুলাই আন্দোলনের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শনের পর উপস্থিত জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যদের একাংশ ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাকর্মীদেরও স্লোগান দিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান শান্ত থাকার আহ্বান জানান। প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের একটি মন্তব্যের পর আবারও হট্টগোল শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বারবার শান্ত থাকার আহ্বান জানান। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ডকুমেন্টারিতে অনেক অসংগতি থাকার কথা বলে তা নিয়ে দ্রুত আলোচনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। পরে আহমেদ আযম খান দুঃখ প্রকাশ করে অসংগতি চিহ্নিত, আলোচনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন। পরিস্থিতি কিছুটা শান্ত হলে অনুষ্ঠান পুনরায় শুরু হয়।

05 Aug 26 1NOJOR.COM

ভিডিও ডকুমেন্টারি নিয়ে আপত্তিতে জুলাই সংবর্ধনা অনুষ্ঠনে হট্টগোল

নিউজ সোর্স

জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৩: ০৪আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৩: ৩০
জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানের শুরুতেই একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়েছে। ডকুমেন্টারি প্রদর্শনের পর উপস্থি

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।