Web Analytics

৬০ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৮০ জনেরও বেশি সাবেক ব্রিটিশ কূটনীতিক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের বসতি সম্প্রসারণ ঠেকাতে যুক্তরাজ্য ও তার মিত্রদের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক চিঠিতে তারা সতর্ক করেন, বর্তমান নীতিগুলো ভূখণ্ড সংযুক্তিকরণকে উৎসাহিত করছে এবং আন্তর্জাতিক আইনকে ক্ষুণ্ণ করছে।

চিঠিতে বলা হয়, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের সম্প্রসারণবাদী কার্যকলাপ দখল প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। কূটনীতিকরা দাবি করেন, ইসরাইল ইইউ–ইসরাইল অ্যাসোসিয়েশন চুক্তি ও যুক্তরাজ্য–ইসরাইল বাণিজ্য ও অংশীদারিত্ব চুক্তি লঙ্ঘন করছে, যেখানে মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির প্রতি সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে। তারা ক্রমবর্ধমান বসতি স্থাপন, ফিলিস্তিনিদের প্রতি বৈষম্য এবং রাষ্ট্র-সমর্থিত সহিংসতাকে এর প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

স্বাক্ষরকারীরা ইইউকে ইসরাইলের সঙ্গে সহযোগী চুক্তি স্থগিত করা, বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করা, অস্ত্র হস্তান্তর বন্ধ করা এবং ইইউ কর্মসূচিতে ইসরাইলের অংশগ্রহণ সীমিত করার আহ্বান জানান। যুক্তরাজ্যকেও তারা বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ ও চুক্তিগুলো পুনর্বিবেচনার অনুরোধ করেন।

27 Apr 26 1NOJOR.COM

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি রোধে কঠোর পদক্ষেপের আহ্বান সাবেক ব্রিটিশ কূটনীতিকদের

নিউজ সোর্স

পশ্চিম তীরে ইসরাইলের দখল ঠেকাতে যুক্তরাজ্যের সাবেক ৬০ রাষ্ট্রদূতের আহ্বান | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৭: ১২আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৭: ১৯
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের বসতি সম্প্রসারণ ঠেকাতে যুক্তরাজ্য ও তার মিত্রদের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন একদল সাবেক ব্রিটিশ কূটনীতিক। তারা সতর্ক করেছেন, বর্ত

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।