Web Analytics

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের অপারেশনাল ইতিহাসে নতুন মাইলফলক অর্জন করেছে। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এক দিনে সর্বোচ্চসংখ্যক কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছে। ৩০ এপ্রিল বন্দর কর্তৃপক্ষ ও টার্মিনাল অপারেটর চিটাগাং ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনায় ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৭০৯ টিইইউস (২০ ফুট সমমানের কনটেইনার ইউনিট) হ্যান্ডলিং সম্পন্ন হয়। এর মাধ্যমে ১১ এপ্রিলের ৫ হাজার ৪৮৪ টিইইউসের আগের রেকর্ড অতিক্রম করে নতুন উচ্চতায় পৌঁছেছে বন্দরটি।

একই সময়ে বন্দরের সব টার্মিনাল মিলিয়ে মোট ১০ হাজার ১৬২ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা বন্দরের সামগ্রিক সক্ষমতা ও কার্যক্রমের উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, এই অর্জন দেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণ ও বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, প্রখর রোদ ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমেই এই সাফল্য এসেছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডারদের তিনি অভিনন্দন জানান।

02 May 26 1NOJOR.COM

চট্টগ্রাম বন্দরে এক দিনে ৫,৭০৯ টিইইউস হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড

নিউজ সোর্স

চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ মে ২০২৬, ১০: ১৪আপডেট : ০২ মে ২০২৬, ১০: ১৯
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে অপারেশনাল ইতিহাসে নতুন মাইলফলক স্থাপিত হয়েছে। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এক দিনে সর্বোচ্চসংখ্যক কনটেইনার হ্যা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।