ট্রাক আটকাতে গিয়ে চাঁদাবাজির মামলা, কারাগারে পুরস্কারজয়ী কৃষক
চট্টগ্রামের সীতাকুণ্ডে সারবোঝাই দুটি ট্রাক থামানোর পর দায়ের হওয়া চাঁদাবাজির মামলায় মো. আইয়ুব আলী (৪৫) নামের এক পুরস্কারজয়ী কৃষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, ট্রাক আটকে ২ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছ