Web Analytics

ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে কৃষকদলের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক তরু মুন্সি (৫৫) নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান গান্না ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী। দুপুরে জামায়াতের নারী কর্মীদের তালিম বৈঠক ও ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।

ঘটনাস্থলে স্থানীয় বিএনপি নেতা ইলিয়াস হোসেন জামায়াতের নারী কর্মীদের সমাবেশের কারণ জানতে চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে নারী কর্মীরাও লাঠি নিয়ে হামলায় অংশ নেন। তরু মুন্সির ছেলে, ভাই ও ভাতিজাসহ কয়েকজন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। সংঘর্ষের পর জামায়াতের কর্মীরা বিএনপি নেতাদের বাড়ি ও অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঝিনাইদহ জামায়াতের আমির ড. হাবিবুর রহমান দাবি করেন, বিএনপি নেতাকর্মীরাই প্রথম হামলা চালায় এবং তাদেরও কয়েকজন আহত হন। পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, গ্রেফতার অভিযান শুরু হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

14 Mar 26 1NOJOR.COM

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে কৃষকদল নেতা নিহত, পুলিশ অভিযান শুরু

নিউজ সোর্স

ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে কৃষকদল নেতা নিহত | আমার দেশ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০০: ২০
ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে কৃষকদলের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক তরু মুন্সি (৫৫) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মনছুর আলী মুন্সির ছেলে। শুক্রবার রাত ৯টার দিকে ঢা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।