Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশনা প্রেরণের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদের সভাপতিত্বে বুধবার ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইউজিসি সদস্য, হিট প্রকল্প ও বিডিরেন-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়ায় ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ অন্যান্য শিক্ষা ও গবেষণা অবকাঠামোতেও এ সুবিধা সম্প্রসারণ করা হবে।

এই উদ্যোগ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা সম্প্রসারণ, শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় সহায়তা এবং ডিজিটাল বৈষম্য হ্রাসের অঙ্গীকারের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

25 Mar 26 1NOJOR.COM

৬০ কার্যদিবসে সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই নিশ্চিতে ইউজিসির উদ্যোগ

নিউজ সোর্স

বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে ইউজিসি’র নির্দেশনা | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৬: ১৬
দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জু

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।