Web Analytics

জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেয়। একই সঙ্গে তাঁকে ১২ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে।

প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান বলেন, মির্জা আজমের বিরুদ্ধে গত ৫ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এবং তাঁকে রোববার হাজির করার নির্দেশ ছিল। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর ঠিকানায় গিয়ে তাঁকে পায়নি। এরপর মামলার পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন করা হয়।

মামলায় সাতজন আসামির মধ্যে ছয়জন গ্রেপ্তার রয়েছেন এবং রোববার সকালে তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউটর গাজী এম এইচ তামীমের ভাষ্য, তৎকালীন সরকার রাষ্ট্রীয় নীতি হিসেবে এবং আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আন্দোলন দমনের উদ্যোগ নিয়েছিল। অভিযোগে বলা হয়, আসামিরা প্রভাবশালী ব্যক্তি ও নীতিনির্ধারক হিসেবে এতে অংশ নেন, সহায়তা করেন বা পরামর্শ দেন; এতে ১ হাজার ৪০০ আন্দোলনকারী নিহত ও ২৫ হাজার আহত হন।

22 Nov 26 1NOJOR.COM

মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে ট্রাইব্যুনালের নির্দেশ

নিউজ সোর্স

মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।
এদিন প্রসিকিউশনের শুনানি কর

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।