Web Analytics

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক মাদক প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক, প্রমাণনির্ভর ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ‘ইয়ুথ ভয়েস ফর এভিডেন্স বেসড প্রিভেনশন: প্রিভেন্ট, ডোন’t প্রোমোট’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাব্সটেন্স ইউজ প্রোফেশনালস (আইস্যাপ) বাংলাদেশ চ্যাপ্টার এবং ঢাকা আহ্ছানিয়া মিশন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ডা. এম এ মোহিত কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, মাদক সমস্যা কেবল ব্যক্তিগত স্বাস্থ্য নয়, এটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। তাই প্রচলিত পদ্ধতির পাশাপাশি বৈজ্ঞানিক ও প্রমাণভিত্তিক কৌশল গ্রহণের বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, মাদকাসক্তি নিরসনে মানসিক স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমকে তরুণবান্ধব করা, মাদকের সহজলভ্যতা কমানো এবং পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা নিশ্চিত করা জরুরি। সেমিনারে তরুণদের পক্ষ থেকে উপস্থাপিত ‘ইয়ুথ ডিক্লেয়ারেশন’-এ বিজ্ঞানভিত্তিক প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়নের সুপারিশ করা হয়।

09 Apr 26 1NOJOR.COM

ঢাকায় সেমিনারে বিজ্ঞানভিত্তিক টেকসই মাদক প্রতিরোধের আহ্বান আমিনুল হকের

নিউজ সোর্স

মাদক প্রতিরোধে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক ও টেকসই উদ্যোগ: আমিনুল | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৯: ২৮
মাদক প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক, প্রমাণনির্ভর এবং টেকসই সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, কিশোর ও তরুণ বয়সেই মাদকের প্রতি কৌতূহল ও ঝুঁকি গ্র

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।