Web Analytics

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে সংশ্লিষ্ট করদাতাদের কোনো সুদ বা জরিমানা দিতে হবে না। বৃহস্পতিবার এনবিআরের মূসক (মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) শাখার দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে রিটার্ন দাখিলের শেষ সময় নির্ধারিত ছিল ১৫ অক্টোবর। ফলে করদাতারা অতিরিক্ত ১০ দিন সময় পেলেন। চলতি অর্থবছরে মূসক আইন সংশোধন করে মাসিকের বদলে তিন মাস পরপর রিটার্ন দাখিলের নিয়ম চালু করা হয়েছিল। তবে এই নিয়ম বাস্তবায়নে প্রশাসনিক জটিলতা এবং সরকারের ভ্যাট আদায়ে নেতিবাচক প্রভাব পড়ায় আবার আগের মাসিকভিত্তিক রিটার্ন পদ্ধতি চালু করা হয়।

নতুন বিধানের সঙ্গে ই-ভ্যাট সিস্টেমের প্রয়োজনীয় সমন্বয় এবং প্রশাসনিক সংস্কারের কাজ চলমান থাকায় সময়সীমা বাড়ানো হয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার (২) উপধারার ক্ষমতাবলে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এনবিআরের নির্দেশনা অনুযায়ী, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের রিটার্ন ২৫ অক্টোবরের মধ্যে ই-ভ্যাট সিস্টেমে দাখিল করতে হবে।

16 Oct 26 1NOJOR.COM

জুলাই-সেপ্টেম্বরের ভ্যাট রিটার্ন জমার সময় ২৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে এনবিআর

নিউজ সোর্স

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) ভ্যাট রিটার্ন দাখিলের মেয়াদ ২৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সময়ে রিটার্ন দাখিল করলে কোনো ধরনের জরিমানা বা সুদ গুনতে হবে না।
বৃহস্পতিবার এনবিআরের মূসক (মনিটরিং, পরিসংখ্যান

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।