Web Analytics

রাশিয়ার জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে কেনা দুটি হেলিকপ্টার পাঁচ বছর পেরিয়েও আনতে পারেনি বাংলাদেশ সরকার। নৌ ও পাহাড়ি এলাকায় পুলিশের অভিযান জোরদার করতে এই হেলিকপ্টার কেনা হয়েছিল। চুক্তি অনুযায়ী ২৯৯ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ৫২১ টাকা দুই কিস্তিতে পরিশোধ করা হলেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে হেলিকপ্টার দুটি দেশে আনা সম্ভব হয়নি। কূটনৈতিক প্রচেষ্টা ও একাধিকবার যোগাযোগের পরও সমাধান না হওয়ায় এখন সরকার মনে করছে হেলিকপ্টার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার প্রতিষ্ঠানটির কাছে টাকা ফেরতের জন্য চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ পুলিশ ও রাশিয়ান হেলিকপ্টার্সের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় এবং একই বছরের অক্টোবরে মন্ত্রিসভা কমিটি অনুমোদন দেয়। চারজন পুলিশ কর্মকর্তা পাইলট প্রশিক্ষণ নিলেও হেলিকপ্টার না আসায় এভিয়েশন উইং চালু করা যায়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, টাকা ফেরত পাওয়া গেলে নিষেধাজ্ঞামুক্ত কোনো দেশ থেকে নতুন হেলিকপ্টার কেনার পরিকল্পনা করছে সরকার।

11 Jul 26 1NOJOR.COM

রাশিয়া থেকে হেলিকপ্টার না পেয়ে টাকা ফেরতের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ

নিউজ সোর্স

পাঁচ বছরেও রাশিয়া থেকে হেলিকপ্টার পায়নি পুলিশ | আমার দেশ

আল-আমিন
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৮: ৩৩
রাশিয়া থেকে কেনা দুটি হেলিকপ্টার সাড়ে পাঁচ বছর পার হয়ে গেলেও নিয়ে আসতে পারেনি সরকার। নৌ ও পাহাড়ি এলাকায় পুলিশের অভিযানকে ত্বরান্বিত করার জন্য রুশ প্রতিষ্ঠান ‘জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স’ থেকে ওই দুটি হেলিকপ্টার

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।