Web Analytics

ইয়েমেনের সংঘাতে সামরিকভাবে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটিতে ইরানি সামরিক বিশেষজ্ঞদের উপস্থিতির দাবিকেও ভিত্তিহীন বলে অভিহিত করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসের অভিযোগের জবাবে এ কথা বলেন।

ইইউ এক বিবৃতিতে বলেছিল, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাব লঙ্ঘন করে হুতিদের সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে হবে ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে। এর জবাবে বাঘাই বলেন, ইয়েমেনে ইরানি সামরিক বিশেষজ্ঞরা কাজ করছেন—এমন অভিযোগ পুরোপুরি বানোয়াট এবং জনমত বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে।

ইরানি মুখপাত্রের ভাষ্য, বিদেশি কোনো সহায়তা ছাড়াই নিজেদের সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা ও দৃঢ় সংকল্প ইয়েমেনিদের রয়েছে। তিনি বলেন, ইয়েমেন সংকটের স্থায়ী সমাধানে দেশটির জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান করতে হবে এবং সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে আগে সম্মত হওয়া রোডম্যাপের ভিত্তিতে সংলাপ এগিয়ে নিতে হবে।

06 Nov 26 1NOJOR.COM

ইয়েমেনে সামরিক সম্পৃক্ততা ও বিশেষজ্ঞ উপস্থিতির অভিযোগ নাকচ করল ইরান

নিউজ সোর্স

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

ইয়েমেনের সংঘাতে ইরানের সামরিক সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। একই সঙ্গে দেশটিতে ইরানি সামরিক বিশেষজ্ঞদের উপস্থিতির দাবিকে ভিত্তিহীন ও জনমত বিভ্রান্ত করার অপচেষ্টা বলে আখ্যা দিয়েছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।