Web Analytics

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দুই সন্তানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদক জানায়, গত বছরের ২৬ আগস্ট শামীম ওসমানের সন্তান ইমতিনান ওসমান ও লাবীবা জোহা অঙ্গনার নামে পৃথক দুটি সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হলেও তারা সময় বৃদ্ধির আবেদন করেননি এবং নির্ধারিত সময়ের মধ্যেও বিবরণী জমা দেননি।

এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

16 Jan 26 1NOJOR.COM

সম্পদ বিবরণী না দেওয়ায় শামীম ওসমানের দুই সন্তানের বিরুদ্ধে দুদকের মামলা

নিউজ সোর্স

সম্পদ বিবরণী দাখিল না করায় শামীম ওসমানের দুই সন্তানের নামে মামলা | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ২০: ৫০
স্টাফ রিপোর্টার
নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দুই সন্তানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।