মিরসরাই-সীতাকুণ্ড উপকূল দিয়ে মিয়ানমারে সার পাচার: দুই মাসে ১৪৮ টন জব্দ, আটক ৮
চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপকূলকে ব্যবহার করে সমুদ্রপথে ইউরিয়া সার পাচারের ধারাবাহিক তৎপরতা উদ্বেগজনক হারে বাড়ছে। প্রথমে ট্রাকে করে উপকূলীয় ঘাটে সার আনা হয় এবং পরে মাছ ধরার ট্রলার কিংবা কার্গো বোটে তুলে তা সমুদ্রপথে পাচারের চেষ্টা চালানো হয়।