Web Analytics

ইউরোপের দেশ সাইপ্রাসে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) একটি ঘাঁটিতে সন্দেহভাজন ড্রোন হামলা হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১ মার্চ) মধ্যরাতে আরএএফ আক্রোতিরি ঘাঁটিতে এ হামলা ঘটে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সশস্ত্র বাহিনী হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়েছে।

এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওই অঞ্চলে তাদের বাহিনীর সুরক্ষা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং সদস্যদের রক্ষায় ঘাঁটি থেকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। হামলার উৎস বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের সামরিক বাহিনী ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত রয়েছে।

02 Mar 26 1NOJOR.COM

সাইপ্রাসে ব্রিটিশ আরএএফ ঘাঁটিতে ড্রোন হামলা, কোনো হতাহতের খবর নেই

নিউজ সোর্স

সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৯: ২৯আপডেট : ০২ মার্চ ২০২৬, ১০: ৩৭
ইউরোপের দেশ সাইপ্রাসের ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের (আএএফ) একটি ঘাঁটিতে ড্রোন হামলা করা হয়েছে।
স্থানীয় সময় রোববার (১ মার্চ) রাতে সন্দেহভাজন ড্রোন হামলা হয় বলে যুক্তরাজ্যের প

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।