Web Analytics

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশু জবাইয়ের ক্ষেত্রে নতুন ও কঠোর বিধিনিষেধ জারি করেছে। নতুন নির্দেশনায় রাজ্যজুড়ে গরুসহ সব ধরনের পশু প্রকাশ্যে জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। গরু বা অন্য কোনো পশু জবাই করতে হলে সরকারি অনুমোদন এবং সরকারি পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম ভাঙলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বিজ্ঞপ্তিতে গরু, ষাঁড়, বলদ, মহিষসহ বিভিন্ন পশুর ক্ষেত্রে জবাইয়ের আগে স্থানীয় প্রশাসন ও সরকারি পশু চিকিৎসকের যৌথ সনদ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র ১৪ বছরের বেশি বয়সী বা কাজ ও প্রজননের অযোগ্য পশু জবাইয়ের অনুমতি পাবে। গুরুতর আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত পশুর ক্ষেত্রেও জবাইয়ের অনুমতি দেওয়া যেতে পারে, তবে সনদে কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অনুমোদিত পশু কেবল নির্ধারিত কসাইখানা বা প্রশাসন নির্ধারিত স্থানে জবাই করা যাবে। খোলা বা জনসমাগমস্থলে পশু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং পরিদর্শনে বাধা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

14 May 26 1NOJOR.COM

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু জবাই নিষিদ্ধ, সরকারি অনুমোদন ও সনদ বাধ্যতামূলক

নিউজ সোর্স

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু জবাই নিষিদ্ধ করল বিজেপি | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ মে ২০২৬, ১২: ৫০আপডেট : ১৪ মে ২০২৬, ১৩: ০২
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশু জবাইয়ের ক্ষেত্রে নতুন ও কঠোর বিধিনিষেধ জারি করেছে। রাজ্যটিতে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, গরুসহ বি

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।