Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছেন, স্থানীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে সরকার আলাদা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন (ডিআইজেড) স্থাপনের বিষয়টি বিবেচনা করছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদি স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সরকার দেশীয় প্রতিরক্ষা শিল্পনীতি প্রণয়নসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ‘মেইড ইন বাংলাদেশ’ প্রতিরক্ষা শিল্প গড়ার কার্যক্রমও চলমান রয়েছে।

তিনি জানান, উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন, সেন্সর, ইলেকট্রনিক্স ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির কাজ চলছে। বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রতিরক্ষা শিল্প উন্নয়নের উদ্যোগও অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর আধুনিকায়নে ৩ বছর ও ৭ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার জন্য আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, নৌবাহিনীর জন্য আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন সংযোজন এবং বিমান বাহিনীর জন্য বগুড়ায় ড্রোন কারখানা স্থাপনসহ উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ ফাস্ট ট্র্যাক প্রক্রিয়ায় চলছে।

09 Jul 26 1NOJOR.COM

প্রতিরক্ষা শিল্পাঞ্চল ও সামরিক আধুনিকায়নের বড় পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ সোর্স

প্রতিরক্ষা শিল্পে বড় পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী | আমার দেশ

সংসদ রিপোর্টার
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ২২: ৪০আপডেট : ০৮ জুলাই ২০২৬, ২২: ৪৩
স্থানীয় প্রতিরক্ষা শিল্প নির্মাণের জন্য আলাদা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন (ডিআইজেড) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।