Web Analytics

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে সেখানে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার কেএএন জানিয়েছে, আগামী মে মাসে এই মোতায়েন শুরু হবে। প্রায় পাঁচ হাজার ইন্দোনেশিয়ান সেনাসহ কাজাখস্তান, মরক্কো, আলবেনিয়া ও কসোভোর সেনারা এই আন্তর্জাতিক বাহিনীতে অংশ নেবে।

প্রথম ধাপে দক্ষিণ গাজার রাফাহ এলাকায় সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় নির্মিত একটি ফিলিস্তিনি শহরের চারপাশে সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে। পরে গাজার অন্যান্য অংশে এই কার্যক্রম বিস্তৃত হবে। ইসরাইলি গণমাধ্যমের তথ্যমতে, ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত এলাকার কাছাকাছি এই বাহিনীর উপস্থিতি বাড়ানো হবে।

গাজায় প্রবেশের আগে কয়েকশ বিদেশি সেনা আগামী মাসে জর্ডানে প্রশিক্ষণ নেবে বলে আশা করা হচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক প্রতিনিধিদল দুই সপ্তাহের মধ্যে ইসরাইলে পৌঁছাবে।

16 Mar 26 1NOJOR.COM

ট্রাম্পের শান্তি পরিকল্পনায় গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

নিউজ সোর্স

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি ইসরাইলের | আমার দেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১৩: ১১আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১৩: ৫০
যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে সেখানে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।