Web Analytics

শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে রাজশাহীর ব্যবসায়ী হোসেন আলী বলেন, যখন কারাগারে ছিলেন, তখন তার ব্যাংক হিসাব থেকে শুধু টাকাই তুলে নেওয়া হয়নি; দুটি প্রাইভেটকারও দখলে নেওয়া হয়েছে। একের পর এক মামলা দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি বাড়িরও ‘পাওয়ার অব অ্যাটর্নি’ নেওয়া হয়েছে। গাড়ি দুটি বর্তমানে ছাত্রদল ও যুবদলের দুই নেতা ব্যবহার করছেন বলে জানিয়েছেন তিনি। এক্ষেত্রে অভিযুক্তদের পুলিশ সহায়তা করেছে বলেও অভিযোগ তার। হোসেন আলীর অভিযোগ, তার ঘনিষ্ঠ বন্ধু মাহমুদ হাসান শিশিল (৩৫), তার দুই ম্যানেজার মাহমুদ হাসান লিমন (২৮) ও তন্ময় হোসেন (৩১) গত ১০ আগস্ট তার গাড়িতে দেশীয় অস্ত্র ও দুই বোতল ফেনসিডিল রেখে ধরিয়ে দেন। ছাত্রদল নেতাদের এ নিয়ে প্রশ্ন করা হলে সদুত্তর দিতে পারেননি।

23 Feb 25 1NOJOR.COM

রাজশাহীতে ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে দুটি গাড়ি ও অর্থ আত্মসাত

নিউজ সোর্স

রাজশাহীতে ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে দুটি গাড়ি ও অর্থ আত্মসাত

রাজশাহীর ব্যবসায়ী হোসেন আলী যখন কারাগারে ছিলেন, তখন তার ব্যাংক হিসাব থেকে শুধু টাকাই তুলে নেওয়া হয়নি; দুটি প্রাইভেটকারও দখলে নেওয়া হয়েছে। এছাড়া কারাগারে থাকা অবস্থায় একের পর এক মামলায় নাম দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি বাড়িরও ‘পাওয়ার অব অ্যাটর্নি’ নেওয়া হয়েছে। গাড়ি দুটি বর্তমানে ছাত্রদল ও যুবদলের দুই নেতা ব্যবহার করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী হোসেন আলী।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।