Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর উত্তরাঞ্চলে পড়ে থাকা বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা ও ক্ষেপণাস্ত্র তারা নিষ্ক্রিয় করেছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জানজান প্রদেশে ৯ হাজার ৫০০টিরও বেশি বোমার টুকরো, বহু অবিস্ফোরিত রকেট ও ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।

আইআরজিসির তথ্য অনুযায়ী, আকাশ থেকে নিক্ষিপ্ত এসব অস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি ২ হাজার পাউন্ড ওজনের তিনটি জিবিইউ-৫৭ বাংকার ধ্বংসকারী বোমা এবং এফ-১৫, এফ-১৬ ও এফ-৩৫ যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত এলবি-৬৫, এলবি-৮৪, এলবি-৮৫ ও এলবি-৮৬ ধরনের রকেট অন্তর্ভুক্ত ছিল। সংস্থাটি জানায়, ৫২টি রকেট ধ্বংস এবং ১০টির বেশি ক্ষেপণাস্ত্র উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইআরজিসির দাবি, এসব অস্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত হওয়ার পর বিরতির সময় উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়।

27 Apr 26 1NOJOR.COM

উত্তর ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি অবিস্ফোরিত অস্ত্র নিষ্ক্রিয়ের দাবি আইআরজিসির

নিউজ সোর্স

বিপুল অবিস্ফোরিত অস্ত্র নিষ্ক্রিয়ের দাবি আইআরজিসির | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১২: ৪৪আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৩: ০০
ইরানের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতের পর পড়ে থাকা বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয়ের দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কো

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।