Web Analytics

এনসিপি নেতা আখতার হোসেন বলেন, জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে ‘ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য গৃহপালিত বিরোধী দলের’ ভূমিকা পালন করে এসেছে। জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে প্রশ্নবিদ্ধ ও নিষিদ্ধ করা হচ্ছে, ঠিক তেমনি পাতানো নির্বাচনে প্রতারণামূলক অংশগ্রহণ করে গণতন্ত্রকে ধ্বংস করায় জাতীয় পার্টিকেও বিচারের আওতায় আনতে হবে।’ আরও বলেন, তারা আজও জাতির কাছে দুঃখপ্রকাশ করেনি। তাদের ভেতরে ন্যূনতম অনুশোচনাবোধ নেই। আখতার বলেন, জাতীয় পার্টি হোক বা আওয়ামী লীগ—গণতন্ত্র ধ্বংসের দায়ে সবাইকেই জনগণের সামনে জবাবদিহির আওতায় আনতে হবে।’

30 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে প্রশ্নবিদ্ধ ও নিষিদ্ধ করা হচ্ছে, ঠিক তেমনি পাতানো নির্বাচনে প্রতারণামূলক অংশগ্রহণ করে গণতন্ত্রকে ধ্বংস করায় জাতীয় পার্টিকেও বিচারের আওতায় আনতে হবে: আখতার

নিউজ সোর্স

গণতন্ত্রের সঙ্গে প্রতারণার দায়ে জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে: আখতার

জাতীয় পার্টিকে ‘গণতন্ত্রের সঙ্গে দীর্ঘ প্রতারণা’ করার অভিযোগে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।