ইন্দোনেশিয়া অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ১১ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে একটি বাজারে আগুন লেগে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় শিশুও রয়েছে।
স্থানীয় পুলিশের মুখপাত্র হেনরি জে. মানুরুঙ্গ জানান, মধ্য পাপুয়া প্রদেশের পানিয়াই শহরে রোববার মধ্যরাতের কিছু পর আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত