Web Analytics

২০২৫ সালে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টাকালে ৬ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ। ফ্রান্সের সামুদ্রিক প্রিফেকচার শুক্রবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে জানায়, এই বিপজ্জনক যাত্রায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও দুজন নিখোঁজ রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ঝুঁকি থাকা সত্ত্বেও ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা আগের তুলনায় বেড়েছে। ফ্রান্স দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে উন্নত জীবনের আশায় যাত্রা করা অভিবাসীদের প্রধান প্রস্থানস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ২০২৫ সালে ৭৯৫টি নৌকায় প্রায় ৫০ হাজার মানুষ যাত্রা করার চেষ্টা করেন, যাদের মধ্যে ৬ হাজার ১৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। ফরাসি ও ব্রিটিশ তথ্যের ভিত্তিতে এএফপি জানায়, নিহতের সংখ্যা কমপক্ষে ২৯ হতে পারে।

প্রতিবেদনটি সতর্ক করে জানায়, মানব পাচারকারীরা অভিবাসীদের আরও বড় ঝুঁকিতে ফেলছে। ২০২১ সালে প্রতি নৌকায় গড়ে ২৬ জন যাত্রী থাকলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। তথাকথিত ‘ট্যাক্সি বোট’-এর ব্যবহারও অব্যাহত রয়েছে।

31 Jan 26 1NOJOR.COM

২০২৫ সালে যুক্তরাজ্যগামী ৬ হাজারের বেশি অভিবাসীকে উদ্ধার করেছে ফ্রান্স

নিউজ সোর্স

২০২৫ সালে যুক্তরাজ্যগামী ৬ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ফ্রান্স | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১৩: ৪৫আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৪: ০৭
আমার দেশ অনলাইন
ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টাকালে গত বছর ৬ হাজারের বেশি অভিবাসপ্রত্যাশীকে উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ। তবে এই বিপজ্জনক যাত্রায় অন্তত ২৫ জ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।