Web Analytics

নরসিংদীর পলাশে ছেলের ছুরিকাঘাতে হাফেজা খাতুন বিউটি (৪৫) নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে জনতা জুটমিলের মহিলা কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ছেলে আবিদ হোসেন মায়ের কাছে টাকা দাবি করে। টাকা না দিলে সে সঙ্গে থাকা ছুরি দিয়ে মায়ের পেটে আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত বিউটিকে জনতা জুটমিলের মেডিকেল সেন্টারে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত নয়টার দিকে অপারেশন করা হয় এবং অবস্থার অবনতি হলে আইসিউতে নেওয়া হয়। পরে রাত প্রায় পৌনে ৪টার দিকে তিনি মারা যান।

ঘটনার পর স্থানীয়রা আবিদকে আটক করে পলাশ থানায় সোপর্দ করে। পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, এ ঘটনায় ৩০২ ধারায় মামলা করার প্রস্তুতি চলছে এবং আসামি আটক রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

20 Jan 26 1NOJOR.COM

নরসিংদীর পলাশে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক

নিউজ সোর্স

ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু | আমার দেশ

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ২১: ৩৭
জেলা প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীর পলাশে ছেলের ছুরিকাঘাতে হাফেজা খাতুন বিউটি (৪৫) নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে পলাশের জনতা জুটমিলের মহিলা কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।পলাশ থান

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।