Web Analytics

পবিত্র রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে। সংশোধিত তালিকা অনুযায়ী পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল-বিদা, ঈদ-উল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ২৬ দিন বিদ্যালয় বন্ধ থাকবে।

সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) বাদে বছরে মোট ছুটি থাকবে ৬৭ দিন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয় বন্ধ করা যাবে না এবং শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অভ্যর্থনা জানানো নিষিদ্ধ। ভর্তি কার্যক্রম বা পরীক্ষার প্রয়োজনে ছুটির মধ্যেও বিদ্যালয় খোলা রাখা যাবে। প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি উপজেলা বা থানা শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে ভোগ করতে হবে।

এছাড়া ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, বাংলা নববর্ষ ও ১৬ ডিসেম্বর জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ে উদ্যাপন করার নির্দেশ দেওয়া হয়েছে।

19 Feb 26 1NOJOR.COM

রমজানে ২৬ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে, প্রকাশিত হলো সংশোধিত ছুটির তালিকা

নিউজ সোর্স

রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ ঘোষণা | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ১৭
স্টাফ রিপোর্টার
পবিত্র রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে বুধবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির সংশোধিত তালিকা ও শিক্ষাপঞ্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।