Web Analytics

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন-উর-রশীদ বলেছেন, কৃষিকে সমৃদ্ধ করতে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির নিশ্চয়তা দেয়া হবে। শনিবার (৩০ মে) বিকেলে কুমিল্লার মুরাদনগরে কৃষি খাতের আধুনিকায়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত সেমিনারে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে ১২০ জন কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে কৃষি শুধু খাদ্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। কৃষিকে যুগোপযোগী ও লাভজনক খাতে পরিণত করতে সরকার আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণা কার্যক্রম বৃদ্ধি এবং কৃষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও জানান, সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি উন্নয়নে নতুন পরিকল্পনা নিয়েছেন, যা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে। স্মার্ট কৃষি, উন্নত বীজ, সুষম সার ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে।

30 May 26 1NOJOR.COM

নিরাপদ খাদ্য ও কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ঘোষণা কৃষিমন্ত্রীর

নিউজ সোর্স

নিরাপদ খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির নিশ্চয়তা দেয়া হবে: কৃষিমন্ত্রী | আমার দেশ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৬, ২২: ০১
কৃষিকে সমৃদ্ধকরণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির নিশ্চয়তা দেয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন-উর-রশীদ।
শনিবার (৩০ মে) বিকেলে কুমিল্লার মুরাদনগরে কৃষি খাতের আধুনিকায়

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।