ভোক্তা ঋণ বাড়লেও কমেছে পরিবহন ও নির্মাণ খাতে
ব্যাংক খাতের পুরোনো ঋণ পরিশোধ হলেও নতুন ঋণ বিতরণ কমে গেছে। বিশেষ করে নির্মাণ ও পরিবহন খাতে ব্যাংকঋণের স্থিতি কমেছে। অন্যদিকে শিল্প ও ব্যবসা-বাণিজ্য খাতে ঋণ বাড়লেও প্রকৃতপক্ষে তা নতুন ঋণের প্রবৃদ্ধি নয়। কারণ সুদ যুক্ত হয়ে এসব খাতের ঋণের স্থিতি বেড়েছে।