Web Analytics

মহাকাশে স্যাটেলাইট সুরক্ষা এবং শত্রুতামূলক তৎপরতা মোকাবিলায় নতুন রয়্যাল এয়ার ফোর্স স্কোয়াড্রন গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বুধবার ব্রিটিশ সরকার জানায়, ‘নম্বর থ্রি স্পেস ইফেক্টস স্কোয়াড্রন’ নামে ইউনিটটিতে সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার বিশেষজ্ঞ সদস্যদের একত্র করা হবে। তারা ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তা, যোগাযোগ এবং জাহাজ চলাচলের পথনির্দেশের মতো গুরুত্বপূর্ণ সেবা দেওয়া স্যাটেলাইট রক্ষায় কাজ করবেন।

প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন, মহাকাশ নিয়ন্ত্রণের নতুন প্রতিযোগিতার সঙ্গে ব্রিটেনকে তাল মিলিয়ে চলতে হবে। তিনি ১৯ শতকে সমুদ্রপথ এবং ২০ শতকে আকাশপথ নিয়ন্ত্রণের গুরুত্বের সঙ্গে বর্তমান শতকে মহাকাশের নিয়ন্ত্রণের বিষয়টি তুলনা করেন। সম্ভাব্য মহাকাশ হুমকি পর্যবেক্ষণ ও সতর্কবার্তা দেওয়ার কাজে আরএএফের নম্বর ওয়ান স্পেস অপারেশনস স্কোয়াড্রন এবং নম্বর টু স্পেস ওয়ার্নিং স্কোয়াড্রন ইতোমধ্যে সক্রিয় রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন স্কোয়াড্রনটি হুমকির বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেওয়ায় গুরুত্ব দেবে। শত্রুতামূলক কর্মকাণ্ড ব্যাহত, দুর্বল ও প্রতিহত করতে ইলেকট্রনিক যুদ্ধসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করবে তারা। ইউনিটটি আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় ধরনের মহাকাশ অভিযানে সহায়তা করবে এবং সামরিক ব্যবহারে নতুন প্রযুক্তি যুক্ত হলে এর সক্ষমতা বাড়বে।

24 Sep 26 1NOJOR.COM

স্যাটেলাইট সুরক্ষা ও মহাকাশ হুমকি মোকাবিলায় নতুন আরএএফ স্কোয়াড্রন

নিউজ সোর্স

মহাকাশে নিরাপত্তা জোরদারে নতুন সামরিক স্কোয়াড্রন গড়ল যুক্তরাজ্য

মহাকাশে স্যাটেলাইট সুরক্ষা এবং শত্রুতামূলক তৎপরতা মোকাবিলায় নতুন একটি রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) স্কোয়াড্রন গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। খবর আনাদোলুর।
বুধবার ব্রিটিশ সরকার এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন, ব্রিটেনকে অবশ্যই

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।