Web Analytics

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে পাঁচটিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, ঢাকা উত্তরে মহানগর আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, কুমিল্লায় জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিলেটে মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবদুর রহমান আফজাল এবং রাজশাহীতে মহানগর আহ্বায়ক মো. মোবাশ্বের আলীকে প্রার্থী করা হয়েছে।

নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বর্তমান নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এই কমিশনের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে।

30 Mar 26 1NOJOR.COM

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, নির্বাচন কমিশন নিয়ে শঙ্কা প্রকাশ

নিউজ সোর্স

পাঁচ সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী চূড়ান্ত | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ২৩: ৫৮
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে পাঁচটিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।