Web Analytics

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী ও সাংবাদিক রেহাম খান ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যাত্রা শুরু করেছেন। করাচি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার দল জনসেবার রাজনীতি চায়, ক্ষমতার রাজনীতি নয়। বংশানুক্রমিক প্রভাব ও রাজনৈতিক পরিবারতন্ত্র ভেঙে সাধারণ মানুষের প্রতিনিধি নিয়ে সেবাভিত্তিক নেতৃত্ব গড়ে তুলতে চান তিনি। রেহাম জানান, তার দল শিগগিরই একটি সংবিধানিক মূল্যবোধভিত্তিক ইশতেহার প্রকাশ করবে এবং বড় রাজনৈতিক নেতাদের জায়গা নিতে প্রস্তুত।

16 Jul 25 1NOJOR.COM

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী ও সাংবাদিক রেহাম খান ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যাত্রা শুরু করেছেন।

নিউজ সোর্স

নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইমরান খানের সাবেক স্ত্রী

পাকিস্তানে রাজনীতির ময়দানে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন সাংবাদিক ও ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দল রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তার দলের নাম ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করলেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।