Web Analytics

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের অনলাইনে যোগদানকে কেন্দ্র করে শিক্ষক সমিতি সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেছে। শিক্ষার্থীদের চলমান সর্বাত্মক শাটডাউন কর্মসূচির মধ্যেই বৃহস্পতিবার রাতে জরুরি সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চুয়েট শিক্ষক সমিতির সভাপতি মো. আহসানউল্লাহ কর্মবিরতির সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষকরা নতুন উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে চান না। সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে গত ২১ সেপ্টেম্বর রাত থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এবং পরদিন থেকে সর্বাত্মক শাটডাউন পালন করছেন।

আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা মানববন্ধন, গণস্বাক্ষর, গণঅবস্থান, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান ও মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতিও আন্দোলনে যুক্ত হওয়ায় চুয়েটের চলমান অচলাবস্থা আরও ঘনীভূত হয়েছে। দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষক সমিতি।

25 Sep 26 1NOJOR.COM

উপাচার্য বিরোধে শিক্ষার্থীদের শাটডাউনের মধ্যে চুয়েট শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি

নিউজ সোর্স

চুয়েটে নতুন উপাচার্যের অনলাইনে যোগদান, সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের অনলাইনে যোগদান নিয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচির মধ্যে শিক্ষক সমিতিও সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।