Web Analytics

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ থাং শান, দা ছিং ও থাই হু বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকদের কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার স্বাগত জানান। অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।

স্বাগত জানাতে বাংলাদেশে চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা, চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা ওমর ফারুক তাদের অভ্যর্থনা জানায়।

সফরকালে জাহাজগুলোর অধিনায়ক, বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশে এবং একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। কর্মকর্তা ও নাবিকরা নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটি এবং চট্টগ্রামের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও চীনা জাহাজ ঘুরে দেখবেন। আইএসপিআর জানিয়েছে, জাহাজগুলো ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

18 Sep 26 1NOJOR.COM

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

নিউজ সোর্স

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনের নৌবাহিনী জাহাজ ‘থাং শান’ ‘দা ছিং’এবং ‘থাই হু’ বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। জাহাজসমূহ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল-এর পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।