Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন চত্বর থেকে রাষ্ট্রসংলাপ ফোরামের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটি যতদিন থাকবে, ততদিন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের নাম মুখপাত্র পদে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার, ন্যায় ও উন্নয়ন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অধিকার ও কল্যাণে কাজের প্রত্যয় নিয়ে কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনটি ভারতীয় আধিপত্যবাদবিরোধী লড়াই অব্যাহত রাখা এবং জুলাই গণঅভ্যুত্থানের শক্তি ও বিপ্লবীদের পাশে থাকার ঘোষণাও দিয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন আ ন ম আয়াস এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাজ্জাদ হোসাইন। মার্জিয়া খন্দকার রিমি সিনিয়র সহ-সভাপতি, মায়িদা ইসলাম শর্মী মুখ্য সমন্বয়কারী এবং মো. বাবুল সরদার ও শারমীন রহমান সহ-মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা আগামী দুই বছর সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করবেন।

06 Sep 26 1NOJOR.COM

নতুন কমিটি ঘোষণা করে শহীদ আবু সাঈদকে মুখপাত্র পদে রাখল এসডিএফ

নিউজ সোর্স

যতদিন রাষ্ট্রসংলাপ ফোরাম থাকবে, ততদিন মুখপাত্র শহীদ আবু সাঈদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন চত্বর থেকে রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এই সংগঠন যতদিন টিকে থাকবে ততদিন মুখপাত্র পদে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের নাম রাখার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার এক সংবাদ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।