Web Analytics

শহীদ শরিফ ওসমান হাদির জীবন, কর্ম, শাহাদাত ও তার পরবর্তী ঘটনাবলি ২০২৮ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষগুলোতে পাঠ্যবইয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ ও ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ রচনার আলোকে নতুন পাঠ সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির বীরত্বগাথা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার সিদ্ধান্ত হয়েছে।

এনসিটিবি জানিয়েছে, পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মীর মুগ্ধের মতোই শরিফ ওসমান হাদির জীবন ও আত্মত্যাগ উপস্থাপন করা হবে।

12 Jun 26 1NOJOR.COM

২০২৮ সাল থেকে পাঠ্যবইয়ে আসছে শহীদ ওসমান হাদির বীরত্বগাথা

নিউজ সোর্স

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শহীদ ওসমান হাদির বীরত্বগাথা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৬: ৩৩আপডেট : ১১ জুন ২০২৬, ১৬: ৪৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জীবন, কর্ম, শাহাদাত ও তার পরবর্তী ঘটনাবলি ২০২৮ শিক্ষাবর্ষ থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।