Web Analytics

রংপুরে জুমার নামাজ পড়ে নির্বাচনি প্রচারণায় মাঠে নেমে এনসিপি নেতা সারজিস আলম বলেন, বিগত একযুগ ধরে গণমুখী মানুষের রাজনীতি ছিল না। আমরা এই রাজনীতির ধারা পুনরুজ্জীবিত করে জনগণের কাছে ও সংসদে যেতে চাই। প্রত্যাশা তুলে ধরতে চাই। সারজিস আলম বলেন, বিগত ১৬ বছরে সব বাজেট ছিল অঞ্চল ভিত্তিক। বাজেটের বেশিরভাগ গেছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গ শুধু দিয়েই গেছে। এই বৈষম্য নিরসনে সরকার কাজ করবে এই প্রত্যাশা রাখি‌। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে মাত্র এক মাসের দল এনসিপি। তাই সারা দেশে প্রার্থী মনোনয়নে অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে। আমাদের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দেওয়া। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। ভারত প্রসঙ্গে বলেন, একতরফা থেকে বেরিয়ে পররাষ্ট্র সম্পর্ক সমতার ভিত্তিতে মর্যাদার সঙ্গে চলতে হবে।

04 Apr 25 1NOJOR.COM

৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করছে এনসিপি: সারজিস আলম

নিউজ সোর্স

৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করছে এনসিপি: সারজিস আলম

রংপুর কেরামতিয়া জামে মসজিদে জুমার নামাজ পড়ে নির্বাচনি প্রচারণায় মাঠে নামলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, বিগত একযুগ ধরে গণমুখী মানুষের রাজনীতি ছিল না। তাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের কাছে ফিরে যেতে চাই। সরাসরি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যেতে চাই। আজ থেকে সেই সাংগঠনিক সফর শুরু হয়েছে। এ সফরের মধ্যদিয়ে মাঠে-ঘাটে অলিগলিতে মানুষের কাছে যেতে চাই। আমাদের প্রত্যাশা তুলে ধরতে চাই।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।